গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিঘাত রৌদ্র’র ওপর হামলার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে ছাত্র গণমঞ্চ।
মঙ্গলবার (১৩ জুন) ছাত্র গণমঞ্চের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।
ক্যাম্পাসে পদার্থবিদ্যা বিভাগের ক্রিকেট ম্যাচ চলাকালে ছাত্রলীগের একটি গ্রুপ ওই হামলা চালায় বলে এক বিবৃতিতে অভিযোগ করেছে সংগঠনটি।
ভুক্তভোগী রৌদ্র ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জানিয়ে জড়িতদের বিচার চেয়েছেন।









