অন্যের হয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে জাবিতে ২ জন আটক

জাবি প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ১৮:৫৯আপডেট : ১৯ জুন ২০২৩, ১৯:০১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। সোমবার (১৯ জুন) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে দুটি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

অভিযুক্তরা হলেন– সোহেল রানা (২৮) ও মোস্তাফিজুর রহমান শাকিল (২৩)। তৃতীয় শিফটের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা চলাকালে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে সোহেল এবং চতুর্থ শিফটের একই ইউনিটের পরীক্ষা চলাকালে বিজনেস স্টাডিজ কেন্দ্র থেকে মোস্তাফিজুরকে আটক করা হয়।

ধরা পড়ার পর সোহেল রানা নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী হিসেবে দাবি করেন। রাজশাহীরর বাগমারা উপজেলায় তার বাড়ি। অপরদিকে মোস্তাফিজুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দাবি করেন। তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়।

জানা গেছে, নাজমুল হক নামে এক ভর্তিচ্ছুর পরীক্ষা দিতে আসেন সোহেল রানা। স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তৃতীয় শিফটের ‘বি’ ইউনিটের পরীক্ষা চলাকালে তাকে দেখে সন্দেহ হলে দায়িত্বরত শিক্ষকরা মা-বাবার নাম জিজ্ঞাসা করেন। এ সময় তিনি সঠিকভাবে মা-বাবার নাম বলতে পারেননি। এছাড়া প্রবেশ পত্রের ছবির সঙ্গে তার মিল পাওয়া যায়নি। পরে প্রক্টরিয়াল বডিকে খবর দিয়ে এনে তাদের হাতে তুলে দেন কক্ষের দায়িত্বরত শিক্ষকরা।

অপরদিকে মুইন তাজদীদ মাহি নামে এক ভর্তিচ্ছুর পরীক্ষা দিতে আসেন মোস্তাফিজুর রহমান। বিজনেস স্টাডিজ অনুষদ কেন্দ্রে চতুর্থ শিফটের ‘বি’ ইউনিটের পরীক্ষা চলাকালে তাকেও সন্দেহ করেন দায়িত্বরত শিক্ষকরা। এ সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে বাস্তবের মিল না থাকায় দায়িত্বরত শিক্ষকরা প্রক্টরিয়াল বডিকে খবর দেন।

এদিকে জিজ্ঞাদাবাদের পর দুই জনই অন্যের হয়ে পরীক্ষা দিতে আসার বিষয়টি স্বীকার করেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই অভিযুক্তই বিষয়টি স্বীকার করেন।

অভিযুক্ত সোহেল রানা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর আগে কখনও প্রক্সি দেননি। এলাকার স্থানীয় বড়ভাই ইমরান ইমনের মাধ্যমে ৩০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষা দিতে এসেছেন।

অপর অভিযুক্ত মোস্তাফিজুর রহমান শাকিল জানান, জামালপুরের হাসানুজ্জামান ও ময়মনসিংহের আনন্দমোহন কলেজের দুই ব্যক্তির মাধ্যমে পরীক্ষা দিতে এসেছেন। প্রতি ইউনিটের পরীক্ষার জন্য ৪০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই অভিযুক্তই তাদের দোষের কথা শিকার করেছেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান তার সঙ্গে থাকা কয়েকজনকে ধরিয়ে দিতে চাইলে আমরা কেন্দ্রে খুঁজতে যাই। তবে সেখানে গিয়ে আর কাউকে পাওয়া যায়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘জিজ্ঞাসাবাদ করা হলে দুই জনই পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেন। তারা এখন আমাদের জিম্মায় আছেন, ভ্রাম্যমাণ আদালত এসেছেন। অপরাধের মাত্রা বিবেচনা করে তারা অভিযুক্তকে শাস্তি দেবেন।’

/আরকে/
সম্পর্কিত
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
জাবিতে ধর্ষণচেষ্টা: রাতভর বিক্ষোভের পর সকালে প্রক্টর অফিসে তালা
জাবিতে ধর্ষণচেষ্টা: প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম