জাবি ভর্তি পরীক্ষায় ভুল উত্তরপত্র সরবরাহ: জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্বেগ

জাবি প্রতিনিধি
২০ জুন ২০২৩, ১২:৪৩আপডেট : ২০ জুন ২০২৩, ১২:৪৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের স্থলে ‘বি’ ইউনিটের উত্তরপত্র (ওএমআর শিট) সরবরাহ করায় ফলাফল প্রকাশে বিলম্ব ঘটছে বলে দাবি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। 

সোমবার (১৯ জুন) রাতে এক বিবৃতিতে উদ্বেগ জানিয়ে এই দাবি জানায় ফোরাম। বিবৃতিতে ভুল উত্তরপত্র সরবরাহ করাকে ‘অব্যবস্থাপনা’ উল্লেখ করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষে ৬৭ জন শিক্ষক মত দিয়েছেন।

এতে বলা হয়, ‘সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটলেও সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন বিষয়টি সম্পর্কে অবগত নন বলে দাবি করেছেন। এ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাসমূহের বেশ কয়েকটিতে প্রশ্নপত্রে প্রদত্ত সেট কোডের সঙ্গে উত্তরপত্রের সেট কোড অসামঞ্জস্য থাকায় সংশোধনী দেওয়া হয়েছে। এর মাধ্যমে পরীক্ষার্থী, পরীক্ষা হলের পরিদর্শকরাসহ সংশ্লিষ্ট ডিন অফিসে দায়িত্বরত সম্মানিত শিক্ষকদের অহেতুক হয়রানির মধ্যে নিমজ্জিত করা হয়েছে।’

এসব ঘটনায় ভর্তি পরীক্ষার কার্যক্রম ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও উল্লেখ করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বিবৃতিতে বলা হয়, ‘কেন্দ্রীয় প্রশাসনের সমন্বয়হীনতা এবং দায়িত্ব প্রদানে দল বা গোষ্ঠী পরিচয়কে প্রাধান্য দেওয়ার কারণেই এই বিপর্যয় ঘটেছে। এ ধরনের নজিরবিহীন গাফিলতির পেছনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে একটি সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।’

এর আগে গত ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়। এদিন সি ইউনিটের পরীক্ষা চলাকালে সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ কক্ষে বি ইউনিটের উত্তরপত্র প্রদান করা হয়। যা পরবর্তীতে উত্তরপত্র মূল্যায়নের সময় ধরা পড়ে বলে জানা যায়।

/ইউএস/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম