ঢাবির জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে পার্থ-সাঈদ

ঢাবি প্রতিনিধি
২৭ জুলাই ২০২৩, ১৮:০৭আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৮:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ এর কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয়তলায় মুনির চৌধুরী স্মৃতি মিলনায়তনে এক সভায় ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন সংগঠনটির মডারেটর ড. দেব প্রসাদ দাঁ।

কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের স্নাতক সম্মান ২০১৭-১৮ সেশনের নিয়মিত শিক্ষার্থী পার্থ সরকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সম্মান ২০১৮-১৯ সেশনের নিয়মিত শিক্ষার্থী মো. আবু সাঈদ। তবে পার্থ সরকার আগের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আনোয়ার হোসেন, জাহিদ হাসান ও সুরাইয়া পারভীন দীপা, যুগ্ম-সাধারণ সম্পাদক জারমিন হক সেনপি ও তিথি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আরিফ আল আজাদ, কোষাধ্যক্ষ হয়েছেন মো. রাকিবুল হাসান, দফতর সম্পাদক লাঞ্জু খান, প্রচার সম্পাদক মৌমিতা ধর, প্রকাশনা সম্পাদক মো. শামীম, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক অর্পিতা শীল, নাট্য ও মঞ্চ সম্পাদক আলমগীর কবির সোহান, নৃত্যকলা সম্পাদক ফারিহা তাসনিম রিফা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাফিউল আলম রিফাত, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক রেজওয়ান কবির এবং গীতিনাট্য সম্পাদক ইনান খান।

পরিষদে নির্বাহী সদস্য হয়েছেন– শাহরিয়ার কবির অপূর্ব, শান্তনু মূখার্জী, মো. রহমত উল্লাহ, আফিয়া খান ভাবনা, ঊর্মি পাল ইমা, স্বরাজ সাহা, ওমর ফারুক রকি, আনিকা মাহরীন প্রাপ্তি, সাঈফউদ্দীন রাফি, হুমায়রা উপন্যাস, সুদীপ্ত মজুমদার, তিথি রায় প্রমুখ।

১৯৯৮ সালে প্রতিষ্ঠা হওয়া সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন সাংস্কৃতিক সংগঠন। জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন তার প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় ও আন্তর্জাতিকভাবে শুদ্ধ সংস্কৃতির প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাছাড়াও যেকোনও সাংস্কৃতিক আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে এসেছে। সংগঠনটি এ বছরই ২৫ বছরে পা দিয়েছে।

/আরকে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম