বিয়ের ১৯ দিনের মাথায় ‘ছাদ থেকে লাফিয়ে পড়ে’ বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

ইবি প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৩, ০২:০০আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৪:২৮

সাভারের আশুলিয়ায় ছয়তলা বাড়ির ‘ছাদ থেকে লাফিয়ে পড়ে’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আশুলিয়ার পলাশবাড়ীর নামাবাজারের বিজয়নগর সড়কের আব্দুর রহিমের বাড়িতে মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ছাত্রীর নাম নওরীন নুসরাত। ২৬ বছরের নুসরাত ইবির ‘ল অ্যান্ড ম্যানেজমেন্ট’ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি সাহিদা আখতার।

সাহিদা আখতার জানান, নওরীনের পারিবারিক সূত্রে জানতে পেরেছি, সে তার স্বামীর সঙ্গে সাভারে থাকতো। যতটুকু জানতে পেরেছি, সেখানে ছয়তলা থেকে পড়ে মারা গেছে। নওরীনের মৃত্যুতে আমরা শোকাহত। তার আগে থেকেই মেন্ট্রাল স্ট্রেস ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, নওরীন টাঙ্গাইলের ইসলামবাগ গ্রামের খন্দকার নজরুল ইসলামের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিল চাঁদপুরের মতলব উত্তর থানার কলাকান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে। গত ২১ জুলাই পারিবারিকভাবে বিয়ে করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তার মৃত্যু আত্মহত্যা বলে দাবি করেছে পুলিশ ও পরিবার। এ ঘটনায় নওরীনের পরিবার থানায় কোনও অভিযোগ দেয়নি। এমনকি তারা বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের দাবি করেন। তবে পুলিশ ময়নাতদন্ত ছাড়া তা দিতে রাজি হয়নি।

এদিকে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলেছে দাবি করেছে তার সহপাঠীরা। এ ঘটনায় নওরীনের স্বামী ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

ওই বাড়ির ম্যানেজার ফারুক হোসেন বলেন, ‘ইব্রাহিম খলিল আমাদের বাড়িতে ছয় মাস ধরে ভাড়া রয়েছেন। শুনেছি, গত ২১ জুলাই বিয়ে করেছেন। এরপর ১৫ দিন হলো ইব্রাহিম তার স্ত্রী নওরীনকে নিয়ে বাসায় ওঠেন। মঙ্গলবার বিকালে হঠাৎ বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়েন নওরীন। তাকে উদ্ধার করে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে জানানো হলে মরদেহ থানায় নিয়ে যায়।’ 

আশুলিয়া থানার এসআই জিএম আসলামুজ্জামান বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ নেই। কী কারণে মৃত্যু হয়েছে, তাও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

প্রসঙ্গত, নওরীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতির দায়িত্বে আছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

/এএম//এসপি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি