বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডুজার আলোকচিত্র প্রদর্শনী

ঢাবি প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৩, ১৫:৪০আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৫:৪১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর দুর্লভ ও ঐতিহাসিক ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ভুজা)।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘স্মৃতিতে অম্লান মহানায়ক’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডুজার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে প্রদর্শনীস্থল ঘুরে দেখেন উপাচার্য। প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়।

প্রদর্শনীর উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও আমাদের স্বাধীনতাযুদ্ধসহ ঐতিহাসিক বিভিন্ন ঘটনাপ্রবাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এই দলিলভিত্তিক ও ব্যতিক্রমধর্মী চিত্র প্রদর্শনীতে ফুটে উঠেছে। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধু স্টাডিজ, বাংলাদেশ স্টাডিজ ও ইতিহাসকে খুব সংক্ষিপ্ত পরিসরে জানতে পারি।

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডুজার আলোকচিত্র প্রদর্শনী

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানাই যে তারা বরাবরের মতো এবারও শোকাবহ আগস্টের এই দিনে এত সুন্দর একটি আয়োজন করেছে।

প্রদর্শনী ঘুরে দেখে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শোক দিবসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এই চিত্র প্রদর্শনী আমাদের বঙ্গবন্ধুর সংগ্রাম ও কর্মময় জীবন সম্পর্কে জানার সুযোগ করে দেয়। পাশাপাশি এর মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরার সুযোগ রয়েছে। বঙ্গবন্ধু কীভাবে পাকিস্তানিদের শোষণ থেকে মুক্ত হয়ে একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, তার সংগ্রাম উঠে এসেছে এখানে।

এ ছাড়া চিত্র প্রদর্শনীতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ও শিক্ষার্থীরা। এ সময় ডুজার সভাপতি আল সাদী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এনএআর/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম