ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

ইবি প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৩, ১৯:১৩আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৯:১৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে নির্মিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার হল লাইব্রেরিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ কর্নার উদ্বোধন করেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, আবাসিক শিক্ষক রবিউল ইসলাম, খাইরুল ইসলাম, সুতাপ কুমার ঘোষ, ফিরোজ খানসহ হলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শাখা ছাত্রলীগের সহসভাপতি মৃদুল হোসেন রাব্বিসহ শতাধিক ছাত্রলীগ কর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বত্র বঙ্গবন্ধুর স্মৃতি থাকা বাঞ্ছনীয়। বঙ্গবন্ধুর আদর্শ ও সংগ্রামকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে বঙ্গবন্ধু কর্নারের গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে কর্নারে রাখা গ্রন্থগুলো পড়বে এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানবে।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরোনো সাদ্দাম হোসেন হল। এই হলের অভ্যর্থনা বঙ্গবন্ধুর আদর্শে গড়ে ওঠা সংগঠন ‘অনুকল্প’। এটি ইতিপূর্বে নানা জাতীয় দিবসে গ্রাফিতি অঙ্কন করে থাকে। এ বছরও বঙ্গবন্ধুর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রাফিতি অঙ্কন করেছে সংগঠনটি।

/এএম/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক