ছাত্রের বিরুদ্ধে ছাত্রীর শারীরিক নির্যাতনের অভিযোগ তদন্তে যা উঠে এলো

ইবি প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩

বিয়ের কথা বলে একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতন, ব্ল্যাকমেইল এবং আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জিহাদুল করিম। এ ঘটনায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ সেল এবং প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের জানুয়ারি মাসে জিহাদুল করিমের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে জিহাদুল করিম আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত ব্ল্যাকমেইল এবং আর্থিক সুবিধা নিতেন বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন হোটেল বুকিং দেওয়ার অভিযোগও তুলেছেন ওই ছাত্রী। এমনকি তাকে গর্ভপাত করাতে বাধ্য করা এবং শারীরিক ও মানসিকভাবে হেনস্তারও অভিযোগ করেন তিনি।

এদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি গত সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রক্রিয়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা উভয়ই সম্মতির ভিত্তিতে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। আমরা বিষয়টি ইতিবাচকভাবে সমাধান করতে উভয়কে বিবাহের মাধ্যমে মিটমাট করার চেষ্টা করেছিলাম। কিন্তু অভিযুক্ত ছাত্র বিভিন্ন সময়ে কমিটির সদস্যদের ধোঁকা দিয়ে বিবাহের প্রক্রিয়া এড়িয়ে গেছে।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট কোড অব কন্ডাক্ট’ (শিক্ষার্থীদের আচরণবিধি) অনুসরণে তাদের নৈতিক স্খলনের দায়ে শাস্তির সুপারিশ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে একাডেমিক শাস্তির বাইরে অন্য কোনও প্রশাসনিক বা আইনি সাজা দেওয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই।”

অভিযোগের বিষয়ে জিহাদুল করিম বলেন, “হ্যাঁ, এটা সত্যি আমাদের চার বছরের সম্পর্ক ছিল। তবে সবকিছু প্রলোভনে হয়নি, বরং উভয়ের সম্মতিতে সবকিছু হয়েছে। হোটেল বুকিংয়ের জন্য ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এগুলো ওই মেয়েই বানিয়েছিল। এটা আমার করা নয়। আমি শুধু প্রিন্ট দিয়েছিলাম।” এ সময় গর্ভপাতের বিষয়ে তিনি বলেন, “বাচ্চা কনসেপ্টের বিষয়টি সত্য।” তবে গর্ভপাতের জন্য চাপ দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।

এদিকে, নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ভুক্তভোগী ছাত্রী বলেন, গত ৮ জুন সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় গেলে থানা কর্তৃপক্ষ তাকে কোনও ধরনের সহায়তা করেনি। দীর্ঘ সময় থানায় অবস্থান করার পরও তার অভিযোগ গ্রহণ করেনি থানা কর্তৃপক্ষ। ভুক্তভোগীর দাবি, জিহাদুল করিম ভুয়া কাবিননামা ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে “পুরোটাই মিথ্যা ও বানোয়াট তথ্য” দিয়েছেন। এসব ডকুমেন্ট তৈরিতে জিহাদুলের বন্ধু আমিরুল ইসলাম (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, শিক্ষাবর্ষ: ২০১৯-২০) সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে আমিরুল সহযোগিতা করতেন এবং বিষয়টি পরে জিহাদুল তাকে জানান। ছাত্র উপদেষ্টার কাছে জিহাদুল বিষয়টি স্বীকার করেছেন বলেও দাবি করেন ওই ছাত্রী। গর্ভপাতের বিষয়ে ভুক্তভোগী আরও অভিযোগ করেন, জিহাদুল করিম তার খালাতো ভাই রাকিব ইসলাম ও পরিচিত বন্ধুবর মিরাজের পরামর্শে তাকে জোরপূর্বক গর্ভপাত করিয়েছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রী। 

তবে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির বিষয়ে আমিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। 

প্রসঙ্গত, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

/আইএএম/
সম্পর্কিত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
খরচ জোগাতে না পারলে মাকে বাঁচাতে পারবো না
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
সর্বশেষ খবর
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২, অস্ত্র-মাদক উদ্ধার
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২, অস্ত্র-মাদক উদ্ধার
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
এলপিজি পাওয়া যাচ্ছে না দোকানে, বেশি দামে মিলছে ডিলারের কাছে
এলপিজি পাওয়া যাচ্ছে না দোকানে, বেশি দামে মিলছে ডিলারের কাছে
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার