রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থীর রুম সিলগালা

রাবি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে নাশরাত আর্শিয়ানা ঐশী নামে এক ছাত্রলীগ নেত্রীর কক্ষ সিলগালা করেছে হল প্রশাসন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হল প্রশাসনের পক্ষ থেকে ওই রুম সিলগালা করা হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ওই হলের আবাসিক শিক্ষক ড. মণি কৃষ্ণ মহোন্ত।

ঐশী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি হলের ২৮৮ নম্বর কক্ষে থাকতেন। আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাবি ছাত্রলীগের ২৬তম সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী।   

রুম সিলগালার বিষয়ে আবাসিক শিক্ষক মণি কৃষ্ণ জানান, হলের ২৮৮ নম্বর কক্ষটি ডাবল সিটের। কিন্তু শুরু থেকে ঐশী ওই কক্ষে একা থাকেন। তার কক্ষে কাউকে সিট বরাদ্দ দেওয়া হলে তিনি উঠতে দেন না। বিষয়টি নিয়ে হল প্রশাসন থেকে মাস খানেক আগে চিঠি ইস্যু করা হয়। তিনি চিঠির কোনও জবাব দেননি। এ ছাড়া হলের নিয়ম-নীতি মানেন না। রাজনৈতিক ক্ষমতা দেখাতে চান। বিষয়গুলো নিয়ে হল প্রশাসন, ছাত্র উপদেষ্টা, প্রক্টর তথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে তার কক্ষটি সিলগালা করা হয়।

এ বিষয়ে মন্তব্য জানতে ছাত্রলীগ নেত্রী ঐশীকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পাওয়া মাত্রই লাইন কেটে দেন তিনি।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সভাপতি তাজরিন মেধা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের হলে কোনও সিঙ্গেল রুম নেই। ঐশী তার রুমে একা থাকে। ওই রুমে অন্য কাউকে সিট বরাদ্দ দিলে তার সঙ্গে খারাপ আচরণ করে। বিষয়টি নিয়ে প্রাধ্যক্ষ ম্যাম একাধিকবার তার সঙ্গে কথা বলেছেন। কিন্তু সে ডাবল সিটের রুমে একা থাকতে চায়। এই বিষয়টিকে কেন্দ্র করে তার কক্ষ সিলগালা দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ফারজানা কাইয়ুম কেয়া বলেন, ‘এটা  ইন্টারনাল বিষয়। এই বিষয়ে এখন কিছু বলতে পারবো না। উপাচার্য বিদেশ থেকে ফিরলে মিটিং করে তারপর জানাবো।’

/এমএএ/
সম্পর্কিত
রাবি সফর করলো ডব্লিওএএ’র প্রতিনিধি দল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম