সেন্টমার্টিন ঘুরতে গিয়ে ঢাবি শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৭ জন আটকা পড়েছেন

ঢাবি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৩, ২২:৫৭আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২২:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের ব্যাচ ট্যুরে সেন্টমার্টিন দ্বীপে গিয়ে আটকা পড়েছেন তিন শিক্ষকসহ ৭৭ জন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে সেন্টমার্টিন অবস্থান করা ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. সেলিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আমরা দুই তারিখ ক্যাম্পাস থেকে রওনা দেই। তিন তারিখ পৌঁছাই। চার তারিখ ফিরে যাওয়ার কথা থাকলেও সাগরের অবস্থা খারাপ হওয়ায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সাত তারিখ পর্যন্ত হয়তো পরিস্থিতি এমন থাকতে পারে।

সেলিম আরও জানান, এই পরিস্থিতিতে সঙ্গে থাকা ম্যাডাম ও কয়েকজন শিক্ষার্থী প্যানিক অ্যাটাক ও খাবারের কারণে অসুস্থ হয়েছে পড়েছে। অতিরিক্ত সময় যে বাড়তি খরচ আসবে তা অনেকেই বহন করতে পারবে না। প্রায় সবাই আতঙ্কিত। বিভাগের শিক্ষকরা সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন, সবকিছু তারাই হ্যান্ডেল করছেন।

এর আগে গত ৩ অক্টোবর কথা হয় ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সাগর মোল্লার সঙ্গে। তিনি সে দিন জানান, সেন্টমার্টিন যাওয়ার পর তারা জানতে পারেন পরদিন জাহাজ চলবে না। কিন্তু তাদের এদিন ফেরার কথা ছিল। ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। বিভাগ যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান আবু মো. দেলোয়ার হোসেন বলেন, তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি আমাদের প্রক্টর স্যারের মাধ্যমে। ঢাকায় বৃষ্টি থাকলেও সেখানে বৃষ্টি নেই। সেখানকার সমুদ্রের পরিস্থিতি খারাপ হওয়ায় জাহাজ বন্ধ রয়েছে। সেখানে শুধু আমাদের শিক্ষার্থীরা নয়, মেডিক্যালসহ প্রায় ৩০০ মানুষ আটকে আছে। পরিস্থিতি অতো বেশি খারাপ নয়। সমুদ্র শান্ত হলে সবাই নির্বিঘ্নে ফিরে আসতে পারবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সেন্টমার্টিনে সালিশ বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক