শাবিপ্রবি প্রেসক্লাবের নতুন সভাপতি রুদ্র, সাধারণ সম্পাদক নাঈম

শাবিপ্রবি প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৩, ২২:১৬আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ২২:১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ১৯তম কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি হাসান নাঈম।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ২টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম। এর আগে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি রাহাত হাসান মিশকাত (দৈনিক কালবেলা), যুগ্ম সম্পাদক জুবায়েদুল হক রবিন (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ তানভীর হাসান (দৈনিক আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক নাঈম আহমেদ শুভ (দৈনিক মানবজমিন)। এ ছাড়া কার্যকরী সদস্য-১ হিসেবে আদনান হৃদয় (দৈনিক অধিকার), কার্যকরী সদস্য-২ নূর আলম (দৈনিক সিলেট বাণী) এবং কার্যকরী সদস্য-৩ সাগর হাসান শুভ্র (দৈনিক যুগভেরী) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া এবং সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম খান, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, সৈয়দ মুজতবা আলী হল প্রভোস্ট অধ্যাপক ড. আরেফিন খান, লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, জিইই বিভাগের প্রধান অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সদ্যবিদায়ী কমিটির সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কমিটি গঠনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নতুন কমিটির নেতৃবৃন্দ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমিন, নির্বাচন কমিশনার, সদ্যবিদায়ী কমিটির সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপউপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কমকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া সদ্যবিদায়ী কমিটির সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ ও সহসভাপতি রাশেদুল হাসান নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।

/কেএইচটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান