রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে তালা দিলো ছাত্রদল

রাবি প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ০৯:০২আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:০২

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই একাডেমিক ভবনে তালা দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসে তালা ঝুলিয়ে দেন।

সরেজমিনে সকাল সাড়ে সাতটার দিকে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও কৃষি অনুষদ ভবনে তালা ঝুলছে। ছাত্রদলের নেতাকর্মীরা তালা লাগানোর বিষয়টি স্বীকার করেছেন।

এ বিষয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিরাপত্তা প্রহরী আলমগীর হোসেন বলেন, ‘ভোর সাড়ে পাঁচটার দিকে বাইকের আওয়াজ শুনেছি। পরে বাইরে এসে দেখি কারা যেন গেটে তালা ঝুলিয়ে দিয়েছে।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন বলেন, ‘স্বৈরাচার সরকারের পতনের দাবিতে আমরা আন্দোলন করছি। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে। তাই তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আমরা একাডেমিক ভবনে তালা ঝুলিয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘কারা যেন দুই একাডেমিক ভবনে একটা করে তালা লাগিয়েছিল। গার্ডকে সেগুলো খুলে ফেলতে বলা হয়েছে। তারা তালা খুলে দিয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক