ঢাবির কলাভবনের ওয়াশরুম থেকে ‘ককটেল’ উদ্ধার

ঢাবি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৩, ১১:৫৬আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১১:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা ভবনের ১১০৬ নম্বর রুমের ওয়াশরুম থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বস্তু দুটি উদ্ধার করে।

কলা ভবনসূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচতলায় ১১০৬ নম্বর রুমের ওয়াশরুমে নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন ককটেল সদৃশ দুটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি প্রক্টরকে জানানো হলে তিনি শাহবাগ থানাকে অবহিত করেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে আসে। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থানা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায়।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, কলা ভবনের ওয়াশরুম থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার হয়েছে। এটি আসলে ককটেল কিনা, তা বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি