বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি আখতারুজ্জামান, সম্পাদক সিরাজুল হক

ঢাবি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৩, ২০:৪৪আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ২০:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ৫ম জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংগঠনটির সভাপতি এবং অধ্যাপক সিরাজুল হক আলো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময়, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুনুর রশিদ খান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (গাজীপুর) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক নির্বাহী সভাপতি অধ্যাপক ড. মো. লোকমান হেসেন।

সম্মেলনে বক্তব্য প্রদানকালে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ড. কুদরতে খোদা শিক্ষা কমিশনের নীতিমালা বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত শিক্ষা আন্দোলন গড়ার জন্য কাজ করতে সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। এছাড়া তিনি ড. এম এ ওয়াজেদ মিয়ার রেখে যাওয়া স্বপ্ন, ধারণা ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, তার হাতে গড়া এই সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সবাইকে শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্যে ড. এম এ ওয়াজেদ মিয়ার হাতে গড়া ও স্মৃতিবিজড়িত এই সংগঠনের গবেষণাকর্ম বৃদ্ধি করে জাতি গঠনে জোর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

/ইউএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান