‘বঙ্গবন্ধুর পরিবার সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার’

সিকৃবি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৮

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘মানবাধিকার: বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ আয়োজন করা হয়।

এতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, ‘বঙ্গবন্ধুর পরিবার সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন। এদেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দিনরাত পরিকল্পনা, শ্রম দিয়ে যাচ্ছেন।’ 

উপাচার্য আরও বলেন, ‘একশ্রেণির মানুষ মানবাধিকারের কথা বলে হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার আশ্রয় নিয়েছে। যারা গণতন্ত্র নিয়ে কাজ করে তাদেরকেই মানবাধিকারবিরোধী বলে আখ্যায়িত করছে তারা।’

তিনি বলেন, ‘পৃথিবীর কোনও দেশে এত স্বাধীনতা নেই, যা বাংলাদেশে আছে। মানুষ ইচ্ছে মতো কথা বলতে ও মিছিল-সমাবেশ করতে পারে। যুক্তরাষ্ট্র সাদ্দাম হুসাইন, মুয়াম্মর গাদ্দাফি, পানামার সাবেক জেনারেল ম্যানুয়েল আন্তনিয়ো নরিয়েগা অপহরণ ও হত্যা এমনকি আফগানিস্তানের মতো দেশে নির্বিচারে গুলি করে মানুষ মারলেও মানবাধিকার লঙ্ঘন হয়নি। অথচ তারাই আমাদের দেশের মানবাধিকার নিয়ে কথা বলে। আমাদের মানুষের যে কর্মস্পৃহা, যুক্তরাষ্ট্র হাজার বার নিষেধাজ্ঞা দিলেও দাবিয়ে রাখতে পারবে না।’

এ সময় অন্যান্য বক্তা মানবাধিকারকে গুরুত্ব দিয়ে বলেন , পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে কোনো না কোনো ভাবে মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে। যারা মানবাধিকার নিয়ে লোভ দেখানো কথা বলে, তারাই এই অধিকার লঙ্ঘন করে চলেছে। আমরা চাই একটি সুন্দর ও সুশৃঙ্খল দেশ। সারা বিশ্বের মানুষ যেন মানবাধিকার লঙ্ঘনের শিকার না হয়, আজকে কর্মসূচি থেকে এটাই প্রত্যাশা আমাদের।

এর আগে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঞার নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর কেন্দ্রীয় মিলনায়তনে অধ্যাপক ড. মো. আবু জাফর বেপারীর সঞ্চালনায় ও গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে মানবাধিকার বিষয়ক আলোচনা সভা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান, শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. মাসুদ আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, রেজিস্ট্রার বদরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

/এএম/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী