রাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৮ জানুয়ারি

রাবি প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রাথমিক আবেদন ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত আবেদন শুরু হবে ২৬ জানুয়ারি।

রবিবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে তার কনফারেন্স কক্ষে আয়োজিত ভর্তি উপকমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (সম্মান) প্রথম শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। চারটি ধাপে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। প্রথম দফা ২৬ থেকে ২৯ জানুয়ারি, দ্বিতীয় দফা ১ থেকে ৩ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ৬ ও ৭ ফেব্রুয়ারি এবং চতুর্থ দফা ১০ ও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে।

পরীক্ষা তিন ইউনিটে 

এবারের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা  ‘এ’ (মানবিক), ‘বি’ (বাণিজ্য) ও ‘সি’ (বিজ্ঞান) তিন ইউনিটে অনুষ্ঠিত হবে। ৫ মার্চ ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। এরপর ৬ মার্চ ‘এ’ ইউনিট (মানবিক) এবং  ৭ মার্চ ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ (মানবিক) ইউনিটে আছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। ‘বি’ (বাণিজ্য) ইউনিটে আছে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে আছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ।

ভর্তি পরীক্ষা চার শিফটে

প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা ও সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চার পালায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মানবণ্টন

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০।

আবেদন ফি দ্বিতীয় বার ভর্তির সুযোগ

গত বছরের মতো এবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষেও  দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক ও চূড়ান্ত আবেদন ফিও অপরিবর্তিত থাকছে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। ‘বি’ ইউনিটের (বাণিজ্য) জন্য চূড়ান্ত আবেদন ফি এক হাজার ১০০ টাকা এবং ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের চূড়ান্ত আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩২০ টাকা। প্রাথমিক আবেদন শেষে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আবেদনের যোগ্যতা

কেবলমাত্র ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা যে ইউনিটেই আবেদন করুন না কেন, যে শাখা থেকে তার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।’

২০২২ ও ২০২৩ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল, এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ নির্ধারিত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

ভর্তির জন্য মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/ সমমান ও এইচএসসি/ সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। জি সি ই  ‘অ’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং  ‘এ’ লেভেল পরীক্ষায় কমপক্ষে দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ ও তিনটি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড পেতে হবে।

এ ছাড়া ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। এ ছাড়া ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্তও প্রযোজ্য হবে।

ফলাফল, ভর্তি ক্লাস

২০২৪ সালের ২৫ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ভর্তি চলবে আগামী ১০ মে থেকে ২০ জুন পর্যন্ত। ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd এ জানা যাবে।

 

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক