ঢাবিতে ৭ম ‘নন-ফিকশন বইমেলা’ শুরু

ঢাবি প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৩০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ এবং দৈনিক বণিক বার্তার যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ৭ম নন-ফিকশন বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বইমেলার উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে নন-ফিকশন বই পড়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণ এবং জাতি গঠন ও সমৃদ্ধকরণে নন-ফিকশন ও ফিকশন উভয় বইয়ের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বই মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নন-ফিকশন বইমেলার আয়োজন করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই মেলা বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, রাজনীতি ও ইতিহাস বিষয়ক গবেষণাধর্মী বই কেনা ও পড়ার প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের আগ্রহী করে তুলবে।

অনুষ্ঠানে অধ্যাপক ড. আনু মুহাম্মদ রচিত ‘চীন: পরাশক্তির বিবর্তন’ এবং বণিক বার্তা কর্তৃক প্রকাশিত ‘নির্বাচিত সলিক রুট’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল এক ভূইয়া, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. আনু মুহাম্মদ, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন, সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বক্তব্য রাখেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রকাশনা ও গবেষণা সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৭ম নন-ফিকশন বইমেলায় দেশের ৪১টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আগামী ২৮ ডিসেম্বর বইমেলা শেষ হবে।

/ইউএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম