কুমিল্লা বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের পরীক্ষার খাতা হারিয়ে শাস্তি পেলেন বিশ্ববিদ্যালয় শিক্ষিকা

কুবি প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৯

মানোন্নয়ন পরীক্ষার উত্তরপত্র হারানোর দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া জাহানকে পরীক্ষা সংক্রান্ত সব কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (০৫ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফার্মেসি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের সঙ্গে ২০১৭-২০১৮ শিক্ষার্থীদের ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি-২ কোর্সের মানোন্নয়ন পরীক্ষার তিনটি উত্তরপত্র হারানোর অভিযোগ ওঠে বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া জাহানের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদনে উত্তরপত্র হারানোর সত্যতা পাওয়া যায়। এজন্য ৮৯তম সিন্ডিকেট সভায় সাদিয়া জাহানকে দুই বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সব কাজ থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়। তিনি ছুটিতে থাকায় এই নির্দেশ ছুটি শেষে কর্মক্ষেত্রে যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর হবে।

এছাড়া একই সভায় সিদ্ধান্ত হয়, যাদের খাতা হারানো গেছে তাদের অন্যান্য কোর্সের পরীক্ষায় প্রাপ্ত নম্বর গড় করে মানোন্নয়ন পরীক্ষার নম্বর দেওয়া হবে। যাতে ওসব শিক্ষার্থীর সমস্যা না হয়।

/এএম/
সম্পর্কিত
ডাকসু-জাকসুর পর বিশ্ববিদ্যালয়গুলোতে বইছে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া
ট্রেনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম