নোবিপ্রবির সঙ্গে তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

নোবিপ্রবি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৮

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে ইরাসমাস প্লাস অ্যাগ্রিমেন্টের আওতায় তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের (PAU) মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নোবিপ্রবি উপাচার্য দফতরে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এবং পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. আহমেত কুতলুহান।

এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষাবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড কোলাবরেশন সেন্টারের (আইসিসিসি) অতিরিক্ত পরিচালক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক  ড. মোহাম্মদ রুহুল আমিন, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. কাওসার হোসেন এবং নোবিপ্রবি আইসিসিসির ডেপুটি রেজিস্ট্রার জনাব মো. আবু জুবায়ের।

পামুক্কালে বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-রেক্টর অধ্যাপক ড. তুরান কার্দেনিজ, অর্থনীতি ও প্রশাসনিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এন্ডার কজকুন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কো-অর্ডিনেটর ড. অনুর কুলাক।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে এ ধরনের সমঝোতা দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। নোবিপ্রবির সঙ্গে পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের এ সমঝোতা স্মারক ভবিষ্যতে উভয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এগিয়ে যেতে আরও দৃঢ় ভূমিকা পালন করবে। এ চুক্তি স্বাক্ষরের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-রেক্টর অধ্যাপক ড. তুরান কার্দেনিজ তার বক্তব্যে বলেন, ‘দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক এ সমঝোতা একটি মাইলফলক হয়ে থাকবে। নোবিপ্রবির আন্তরিক আতিথেয়তায় আমরা মুগ্ধ। আমি আশা করি এই চুক্তির মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ শিক্ষা ও গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখার লক্ষ্যে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করলেন ট্রাম্প, চাইলেন সংশোধনী
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে ট্রাম্প
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিনের সম্ভাব্য চুক্তিতে যা আছে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম