বাজে ব্যবহারের অভিযোগে প্রভোস্ট বললেন ‘শাসন ছাড়া আর কিছুই না’

সিকৃবি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৩

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সুহাসিনী দাস হলের প্রভোস্ট ড. সায়েদা সুলতানার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন হলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সুহাসিনীর কারাগার থেকে বলছি’ নামক একটি ফেসবুক পেজের পোস্টে প্রভোস্টের বিরুদ্ধে এসব অভিযোগের কথা লেখেন হামিদা আক্তার নামের এক শিক্ষার্থী। যা কিছুক্ষণের মধ্যেই শতাধিকবার শেয়ার করেন হলের অন্যান্য শিক্ষার্থীরা।

সেই পোস্টে প্রভোস্টের বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়, হলের বাইরে থেকে সকল ধরনের খাবার অর্ডার করে আনায় রয়েছে কড়া নিষেধাজ্ঞা। মেয়েরা হলের ডাইনিংয়ের খাবার ছাড়া বাইরে থেকে অর্ডার করা কোনও খাবার আনতে পারেন না।

এদিকে, পুরো হলে রান্নার জন্য মোট চুলা রয়েছে চারটি। হলে অবস্থানকারী ২৯০ জন শিক্ষার্থীর জন্য যা অপ্রতুল। পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেছা হলের মতো প্রতি তলায় একটি করে নতুন চুলা চাইলে প্রভোস্ট তার জবাবে বলেন, ‘তাহলে তোমরা পাশের হলে চলে যাও। নয়তো বাইরে বাসা ভাড়া নিয়ে থাকো।’

সুহাসিনী দাস হলে কোনও কমনরুম না থাকায় হলের ছাদে শিক্ষার্থীরা তাদের অবসরে আড্ডা-গল্পে কিছুটা সময় কাটাতে চাইলে সেখানেও নিষেধাজ্ঞা আরোপ করেন হল প্রভোস্ট। প্রভোস্টের পক্ষ থেকে বলা হয়েছে যে, ছাদে অবস্থানরত শিক্ষার্থীদের কথা আর গানের সুরে বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের অসুবিধা হয়। উল্লেখ্য, হলের পাশেই উপাচার্য বাংলোতে অবস্থান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, একজন প্রভোস্টের দায়িত্ব হওয়া উচিত হলে মেয়েরা ভালো আছে কিনা তা নিশ্চিত করা। কিন্তু এখানে আমাদের ভালো রাখার নামে নিত্যনতুন হয়রানির শিকার হতে হচ্ছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তাদের অনেকে হলের প্রভোস্টের নামে নানা কারণে বাজে ব্যবহারের অভিযোগ আনেন। পাশাপাশি হলের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীও তাদের সঙ্গে নানান সময় খারাপ ব্যবহার করেন বলে জানান।

এ বিষয়ে হলের সাধারণ শিক্ষার্থীদের একজন বলেন, ‘প্রতিনিয়তই সুহাসিনী দাস হলের মেয়েরা ব্যক্তিগত জীবনে কী করবে তার কৈফিয়ত দিতে হচ্ছে হল প্রভোস্টের নিকট। যা একদমই দুঃখজনক ও অগ্রহণযোগ্য একটি ব্যাপার। বিশ্ববিদ্যালয়ে এসব নিয়ম দেওয়া অর্থহীন। বাইরে থেকে খাবার অর্ডার করে আনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হল কর্তৃপক্ষ। আমরা এই ভিত্তিহীন নিয়মের শেষ দেখতে চাই। কোনও বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের মেয়েদের ছাদে যাওয়া নিয়ে মাথাব্যথা থাকতে পারে, তা এই বিশ্ববিদ্যালয়ে না পড়লে বুঝতেই পারতাম না।’

বিষয়টি নিয়ে সুহাসিনী দাস হলের প্রভোস্ট ড. সায়েদা সুলতানার সাথে কথা বললে তিনি জানান, ছাদে ওঠার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও তা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। প্রভোস্ট বলেন, ‘মেয়েদের হলের ছাদে ওঠা নিয়ে আগে নিষেধাজ্ঞা থাকলেও তাদের অনেক দিনের অভিযোগের ভিত্তিতে এখন ছাদের গেট উন্মুক্ত করে রাখা হয়েছে। আর খাবারের ব্যাপারটা হচ্ছে, মেয়েদের হলের ডাইনিং ব্যতীত বাইরের অন্য কোনও পার্মানেন্ট মিল ব্যবস্থা চালু না করার ব্যাপারে আমরা নিষেধাজ্ঞা দিয়েছি। তবে মাঝেমধ্যে বাইরে থেকে খাবার আনায় কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।’

তার বিরুদ্ধে শিক্ষার্থীদের বাজে ব্যবহারের অভিযোগের বিষয়ে বলেন, ‘হলে অবস্থানরত প্রত্যেকটি শিক্ষার্থী আমার মেয়ের মতো। তাদের নিরাপত্তা ও ভালো থাকার কথা চিন্তা করে হয়তো অনেকসময়ই আমাকে কড়া ভাষায় কথা বলতে হয়। তবে সেটা নিতান্তই তাদের ভালোভাবে থাকার জন্য করা শাসন ছাড়া আর কিছুই না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনিরুল ইসলাম বলেন, ‘মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করে বাইরের খাবার আনার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেননা, রাত ১১টার দিকে বাইরের একজন ডেলিভারিম্যান মেয়েদের হলের সামনে এসে যেকোনও অনাকাঙ্ক্ষিত কাজ করতে পারে। যা তাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা যদি বাইরের খাবার খেতে চায় তাহলে সন্ধ্যা ৭টার মধ্যেই খাবার নিয়ে আসুক। প্রভোস্টের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা হাতে গোনা কিছু শিক্ষার্থীর কাজ। প্রভোস্ট অবশ্যই অল্পকিছু শিক্ষার্থীর মর্জি মোতাবেক চলবেন না। ওনার সকল শিক্ষার্থীর নিরাপত্তা ও জীবনমান নিয়ে চিন্তা করতে হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
হরমুজে ‘চাঁদাবাজি’, ইরানের সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম