ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের (আইএনএফএস) অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যকর পর্ষদ নির্বাচন ২০২৪-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন প্রথম ব্যাচের মো. সাইমুমুজ্জামান ও সহ-সভাপতি হয়েছেন তৃতীয় ব্যাচের চৌধুরী তাসনিম হাসিন ও আরিফুল কবির সুজন।
রবিবার (৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন চতুর্থ ব্যাচের মো. জাহিদ মনির। যুগ্ম-সম্পাদক হয়েছেন ষষ্ঠ ব্যাচের মো সাইফুল ইসলাম মজুমদার।
বিভিন্ন ব্যাচের অ্যালামনাই থেকে সাংগঠনিক সম্পাদক, দফতর সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়। পাশাপাশি ১০ জন কার্যকরী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে কমিটিতে।









