রাবির বি ইউনিটের ফল প্রকাশ 

রাবি প্রতিনিধি
১৩ মার্চ ২০২৪, ১৪:০৩আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৪:০৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফল প্রকাশ করেছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এই ইউনিটের বাণিজ্য, বিজ্ঞান ও মানবিক শাখায় যথাক্রমে ৪৫ দশমিক ৩ শতাংশ, ১১ দশমিক ৫ শতাংশ ও ১৬ দশমিক ৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।

বুধবার (১৩ মার্চ) বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে এ ফল প্রকাশ করেন  উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে বাণিজ্য শাখায় ১৫ হাজার ৬২৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ৩৬১ জন। এদের মধ্যে পাস করেছেন সাত হাজার ৭৭ জন পরীক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন আট হাজার ৩৫৯ জন। ওএমআর বাতিল হয়েছে ১৮ পরীক্ষার্থীর। পাসের হার ৪৫ দশমিক ৩ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮৬ দশমিক ৫।

বি ইউনিটের বিজ্ঞান শাখায় মোট আবেদন করেন ১১ হাজার ৩৯২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৫২০ জন। এর মধ্যে পাস করেছেন এক হাজার ৩০০ জন। অকৃতকার্য হয়েছেন আট হাজার ১৮৯ জন। ওএমআর বাতিল হয়েছে ২৮ পরীক্ষার্থীর। এই শাখায় পাসের হার ১১ দশমিক ৫ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭২।

এই ইউনিটের মানবিক শাখায় মোট আবেদন করেন সাত হাজার ৫২৪ জন। এর মধ্যে পরীক্ষায়  উপস্থিত ছিলেন সাত হাজার ১৭ জন। এর মধ্যে পাস করেছেন এক হাজার ২৫৭ জন। অকৃতকার্য হয়েছেন পাঁচ হাজার ৭৪৩ জন। ওএমআর বাতিল হয়েছে ১৭ পরীক্ষার্থীর। পাসের হার ১৬ দশমিক ৭ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭৬ দশমিক ৫।

গত ৭ মার্চ বি ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আছে। চলতি শিক্ষাবর্ষে বি ইউনিটে আসন রয়েছে ৫১৫টি । ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম