ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু বুধবার

ঢাবি প্রতিনিধি
২০ মে ২০২৪, ২৩:৪৬আপডেট : ২০ মে ২০২৪, ২৩:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের (ডুমা) উদ্যোগে আগামী ২২ মে (বুধবার) শুরু হতে যাচ্ছে ৫ম আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব-২০২৪। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠেয় দুইদিনব্যাপী উৎসব শেষ হবে ২৩ মে। এতে বাংলাদেশসহ ভারত, ইতালি ও দক্ষিণ কোরিয়ার মোট ১২টি মূকাভিনয় দল অংশগ্রহণ করবে।

সোমবার (২০ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের সাবেক সভাপতি শাহরিয়ার শাওনের সঞ্চালনায় লিখিত বক্তব্য প্রদান করেন সংগঠনটির বর্তমান সভাপতি নিয়াজ মাখদুম সিনা। তিনি বলেন, আমাদের এবারের উৎসবে ভারত থেকে অংশ নেবেন গৌতম সাহা ও প্রণবজ্যোতি হিরু, ইতালি থেকে পাওলো এভান্তানিও এবং দক্ষিণ কোরিয়া থেকে অংশ নেবেন জাং হুন লি। এছাড়া, বাংলাদেশের যে ৮টি দল অংশগ্রহণ করবে সেগুলো হলো- ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, ড্রিম হোমস- থিয়েটার ঢাকা, জলছবি থিয়েটার- কিশোরগঞ্জ, গোল্লাছুট নাট্যদল, শ্রুতি কালচারাল একাডেমি, দ্যা মামার্স, মুক্তবিহঙ্গ, মাইম ফেইস-নারায়ণগঞ্জ।

তিনি বলেন, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত মূকাভিনয় প্রদর্শনী হবে। উৎসবের সূচনা হবে ২২ মে বিকাল ৪টায় র‍্যালির মাধ্যমে এবং ২৩ তারিখ রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের মূকাভিনয় শিল্পীদের সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে শেষ হবে।

নিয়াজ মাখদুম আরও বলেন, প্রতি বছর এ উৎসবে মূকাভিনয়ে অসামান্য অবদান রাখার জন্য আমরা সম্মাননা স্মারক প্রদান করে থাকি। এবছর উৎসবে সম্মাননা প্রদান করা হবে জার্মান প্যান্টোমাইম আর্টিস্ট মিলান স্নাদেককে। প্রদর্শনী ছাড়াও এ উৎসবে থাকবে মূকাভিনয় কর্মশালা, সেমিনার এবং প্রতিযোগিতা।

সংবাদ সম্মেলনে ডুমার সাধারণ সম্পাদক মো. শাহজালাল সিদ্দিকী স্মরণ, সহ-সভাপতি মো. তারেক হাসান শান্ত, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল করিম রোমান ও দফতর সম্পাদক মো. সাগর মোল্লাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের