জবির শিক্ষার্থীসহ সবাই স্বাস্থ্যবিমার আওতায় আসবে: উপাচার্য

জবি প্রতিবেদক
০৩ জুন ২০২৪, ২১:৪৭আপডেট : ০৩ জুন ২০২৪, ২১:৪৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবিমার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানমের অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। এসময় শিক্ষক শিল্পী খানমের পরিবারের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব সময় পাশে থাকবে বলেও জানান উপাচার্য।

উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিমা চালু হয়েছে বেশি দিন হয়নি। সেখানে শুধু শিক্ষক, কর্মকর্তারা না, শিক্ষার্থীরাও বিমার আওতায় রয়েছে। আমরাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাইকে বিমার আওতায় নিয়ে আসবো। স্বাস্থ্যবিমা আমার শিক্ষার্থীদের জন্যও অনেক প্রয়োজন। কারণ, যে কষ্টে তারা থাকে, বড় কোনও অসুখ হলে তো আরও সমস্যা।’

তিনি বলেন, ‘প্রতিদিনই সাহায্যের জন্য আবেদনের চিঠি আসে। যতটা সম্ভব হয় আমরা সাহায্য করি। কিন্তু বেশি ফান্ড তো নেই। তাই স্বাস্থ্যবিমাটা খুব প্রয়োজন। আমরা স্বাস্থ্যবিমাটা নিয়ে আরও আলোচনা করে সিন্ডিকেটের মাধ্যমে পাস করবো।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, হলের ক্যানটিনের খাবারের অবস্থা খুবই নাজুক। এসবে পরিবর্তন দরকার। শিক্ষকদের বলবো, আমাদের শিক্ষার্থীদের প্রতি সুনজর দিতে হবে। শিক্ষার্থীদের একটি সুন্দর পরিবেশ গড়ে দিতে হবে পড়ালেখার জন্য।’

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানরা, প্রক্টর, বিভিন্ন দফতরের পরিচালক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন ও সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতারা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এমএস/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম