ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৫ জুন ২০২৪, ১৮:৪৫আপডেট : ২৫ জুন ২০২৪, ১৮:৪৫

গ্রীষ্মের ও পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে তিন দিনের অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় এ কর্মসূচি শুরু হয়। সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন তাদের অন্যতম দাবি।

এদিকে, অর্ধদিবস কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন এক ঘণ্টা অবস্থান কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালন করা হবে বলে জানা যায়।

কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মসূচিতে যাওয়ার আগেই এর সুরাহা হোক। যখন ক্লাস পরীক্ষাসহ সবকিছু বর্জন করা হবে, তার আগে সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করা হবে। পরিস্থিতি সম্পর্কে তাদের জানানো হবে।

তারা আরও বলেন, উচ্চপদস্থ সচিব, মঞ্জুরী কমিশন ও শিক্ষামন্ত্রীসহ অনেকে আমাদের দাবির বিষয়ে সহমত পোষণ করেছেন। তবে কে বা কারা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের বুঝে আসে না। স্কিম চালু থাকলে আগামীতে মেধাবী শিক্ষার্থীরা আর শিক্ষকতা পেশায় আসবে না।

এর আগে ২৬ মে একই দাবিতে সারাদেশে মানববন্ধন করেন শিক্ষকরা। ২৮ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি করেন তারা। এছাড়া ৪ জুন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতিতে যান শিক্ষকরা। তবে পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত ছিল।

/এএম/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
শিশুটি মারা গেলো, স্বজনদের মুচলেকা নিলো, তবু কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম