শাবিপ্রবির চতুর্থ সমাবর্তন জানুয়ারিতে, উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি

সিলেট প্রতিনিধি
০৪ জুলাই ২০২৪, ১৯:১৪আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৯:১৪

আগামী বছরের জানুয়ারিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চতুর্থ সমাবর্তন আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুরে বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে সমাবর্তনের অনুমতি ও উপস্থিত থাকার সম্মতি দেন রাষ্ট্রপতি। বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এর আগে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শাবিপ্রবির প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। সাক্ষাতকালে শাবিপ্রবির শিক্ষা, গবেষণা, অবকাঠামো, বিশ্ববিদ্যালয়ের সংকট-সম্ভাবনাসহ সার্বিক বিষয়ে বিস্তারিত তুলে ধরেন উপাচার্য।

সমাবর্তন নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‌‘আমরা নিশ্চিত করতে চাই যে, শিক্ষার্থীরা সফলভাবে ডিগ্রি নিয়ে তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করুক। আমরা আমাদের শিক্ষার্থীদের একাডেমিক এবং পেশাগতভাবে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা, সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিকতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে চতুর্থ সমাবর্তন। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ই-সাইন সার্টিফিকেট পাবেন।’

/এএম/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী