বিশ্ববিদ্যালয়ের হলের কক্ষ ভেঙে অস্ত্র পেলেন আন্দোলনকারীরা

রাবি প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ১৪:৫২আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৪:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের ‘পলিটিক্যাল ব্লক’ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে হলের ১ম ব্লকের ২য় তলার ২০৮ নম্বর কক্ষ ও তৃতীয় তলার আরও কয়েকটি কক্ষ থেকে এই অস্ত্র উদ্ধার করেন তারা।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র উপদেষ্টার কাছে এই অস্ত্রগুলো হস্তান্তর করেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিল থেকে কিছু শিক্ষার্থী শহীদ হবিবুর রহমান হলে প্রবেশ করেন। আন্দোলনকারীরা হলটির ‘পলিটিক্যাল ব্লক’র (১ম ব্লক) ২য় তলার ২০৭ ও ২০৮ নম্বর কক্ষ ভেঙে ভেতরে প্রবেশ করে পাঁচটির বেশি রামদা উদ্ধার করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকজন কক্ষের জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি কিছু জিনিসপত্র ভবনের নিচে ফেলে দেন।

অস্ত্রগুলো হস্তান্তরকালে আন্দোলনরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, আমাদের শিক্ষার্থীদের যেন কোনও আঘাত না আসে আমরা সবসময় সতর্ক ছিলাম। তবে যে অস্ত্রের বিষয়টা এলো, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কখনও চাই না। আজকে যে অস্ত্রগুলো পাওয়া গেছে আমরা সেগুলো পুলিশের কাছে দিয়ে দেবো।

এর আগে, মঙ্গলবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের কক্ষ ভাঙচুর করে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম