রাজশাহী বিশ্বদ্যিালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ

রাবি প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ২৩:২৩আপডেট : ১৭ জুলাই ২০২৪, ২৩:২৩

রাজশাহী বিশ্বদ্যিালয়ে (রাবি) পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের একের পর এক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েন আন্দোলনকারীরা। এতে অনেকে আহত হন।

সরেজমিনে দেখা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট হয়ে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে পুলিশ। এতে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ইটভাঙা শুরু করেন। ভাঙা ইট ছড়িয়ে-ছিটিয়ে রাখেন জোহা চত্বর সংলগ্ন প্যারিস রোডে। সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে টিয়ারশেল ছুড়ে পুলিশ। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছু সময় পরে আবারও একত্রিত হয়ে স্লোগান দিতে শুরু করেন। পুলিশের প্রায় ৩০ মিনিট অভিযানের পর শিক্ষার্থীরা আবারও ছত্রভঙ্গ হয়ে যান তারা। এতে সাংবাদিকসহ অনেক শিক্ষার্থী টিয়ারশেলে আহত হন।

ক্যাম্পাস সূত্র জানায়, রাজশাহী বিশ্বদ্যিালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৩টার দিকে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভবনে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে উপাচার্য ও উপ-উপাচার্যসহ শিক্ষকদের উদ্ধার করে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম