শাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি
২৯ জুলাই ২০২৪, ২১:৩৮আপডেট : ২৯ জুলাই ২০২৪, ২১:৩৮

ডিবি কার্যালয়ে সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি আদায়, দেশজুড়ে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র-জনতার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন সিলেটের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষজন।

সোমবার (২৯ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের কর্মসূচিতে দেখা গেছে। বিক্ষোভ মিছিলটি শাবিপ্রবির মূল ফটকের সামনের গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের হাতে ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব দাও’, ‘গুলি করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব দাও’, ‘দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’, ‘খুনি তোদের রক্ষা নাই, খুন হয়েছে আমার ভাই’ প্রভৃতি স্লোগান দেন।

কর্মসূচি ঘিরে আগে থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে অবস্থান নেয়। শিক্ষার্থীদের বিক্ষোভের সময় গেটে ভেতরে পুলিশ, বিজিবি, ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা অবস্থান করেন।

আন্দোলনরত শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘আমরা খুনির কাছে, খুনের বিচার চাওয়ার জন্য এখানে আসিনি। জহির রায়হান বলেছিলেন, “সাহেব কারাগার বড় করেন, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।” সরকার তোমাকে বলি, সারা দেশ কারাগার বানিয়ে ফেলো। নয়তো জায়গা দিতে পারবা না।’

শিক্ষার্থীরা বলেন, দেশে গণহত্যার হিড়িক চলছে। নির্বিচারে গুলি করছে। আমাদের সমন্বয়কদের তুলে নিয়ে যাচ্ছে। যদি এগুলো বন্ধ না হয়, যদি ৯ দফা বাস্তবায়ন না হয়, তাহলে ছাত্রসমাজ এক দফা দেবে।’

বিক্ষোভে অংশ নেওয়া অভিভাবক শরীফা বেগম বলেন, ‘বাচ্চারা আন্দোলন করছে। তাদের এভাবে দেখে ঘরে বসে থাকতে পারি না। তাই তাদের সঙ্গে একাত্মতা জানানোর জন্য আমি মিছিলে এসেছি। বাচ্চাদের পাখির মতো গুলি করে মারা হলো। এটা বেদনাদায়ক। আমরা এর দ্রুত সমাধান চাই।’ এ সময় অভিভাবক ও স্থানীয়রা শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানান।

/এএম/ 
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম