শিক্ষার্থীদের আলটিমেটামের মধ্যেই পদত্যাগ করলেন শাবির প্রক্টরিয়াল বডি-প্রাধ্যক্ষরা

শাবিপ্রবি প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৪, ১৮:৪৩আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৮:৪৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেওয়া একদিন সময়ের মধ্যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টরিয়াল বডি, ছয়টি আবাসিক হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষরা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকালে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী।

তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেছেন, ‌‘সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগপত্র পেয়েছি। অন্যদের পদত্যাগপত্র আমার কাছে পৌঁছায়নি।’

এর আগে বুধবার দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি শাখার সমন্বয়কেরা সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ দফতরগুলোর প্রশাসকদের পদত্যাগ করার সময় বেঁধে দেন। একইসঙ্গে তারা উল্লেখ করেন, ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া সব শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তার নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থতা ও শিক্ষার্থীদের মৃত্যুর ঝুঁকিতে ফেলার দায় স্বীকার করে ক্ষমাপ্রার্থনা এবং নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে। অন্যথায় তাদের ক্যাম্পাস থেকে চিরজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হবেন শিক্ষার্থীরা। যারা দায় স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন, তাদের ক্যাম্পাসে থাকার বিষয়ে শিক্ষার্থীরা বিবেচনা করবেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রক্টরিয়াল বডি ও আবাসিক হলের প্রাধ্যক্ষ-সহকারী প্রাধ্যক্ষরা। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের কথা জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে তিনি প্রাধান্য দেবেন। প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলে সিদ্ধান্ত নেবেন।

শিক্ষার্থীদের সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে কোষাধ্যক্ষ আমিনা পারভীন জানান, তার পদত্যাগপত্র প্রস্তুত রয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেবেন তিনি।

এ ব্যাপারে জানতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে একাধিকবার কল দিলেও তার কোনও সাড়া পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীদের আলটিমেটামের পর থেকে আওয়ামীপন্থী শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাসে আসছেন না। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তারা জানান, সরকারের পতনের পর থেকেই অনেক কর্মকর্তা গা ঢাকা দিয়েছেন। অনেকেই অফিসে আসছেন না।

/এএম/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম