পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা

ইবি প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৪, ১৯:৪৪ আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৯:৪৪

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ পদত্যাগ করেছেন। শনিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। দুজনই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন বলে জানা গেছে। 

জানা গেছে, ২০২২ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় মেয়াদে ড. আজাদকে প্রক্টর পদে পুনঃনিয়োগ দেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। পরে ২৯ জানুয়ারি থেকে পরবর্তী আরও এক বছরের জন্য তাকে নিয়োগ দেন উপাচার্য। এদিকে এ বছরের ৩০ মার্চ এক বছরের জন্য অধ্যাপক ড. বাকী বিল্লাহকে ছাত্র উপদেষ্টা পদে নিয়োগ দেন উপাচার্য।

/এফআর/
সম্পর্কিত
দলীয় নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বহিষ্কার সেই যুবদল নেতা
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
সর্বশেষ খবর
আজ বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে তাপমাত্রা
আজ বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে তাপমাত্রা
রাজধানীতে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
রাজধানীতে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
টিভিতে আজকের খেলা (৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ নভেম্বর, ২০২৬)
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
সর্বাধিক পঠিত
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড