কলকাতায় চিকিৎসক হত্যাকাণ্ড: অন্তর্বর্তী সরকারের কাছে পাঁচ দাবি চট্টগ্রামের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ আগস্ট ২০২৪, ০২:৫৬আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৪:২৯

ভারতের কলকাতায় চিকিৎসক মৌমিতা ধর্ষণ ও হত্যার ঘটনায় চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দ্বিতীয়বারের মতো রাত দখল কর্মসূচি পালন করেছেন তারা। কর্মসূচি থেকে দেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পাঁচটি দাবি তুলে ধরা হয়।

‘মেইফুয়া অক্কল রাইত দহল গরো’ (মেয়েরা সবাই রাত দখল করো) স্লোগানে সোমবার রাত ৮টায় চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার মুক্তমঞ্চে এই কর্মসূচি শুরু হয়। চলে রাত ১০টা পর্যন্ত। এর আগে শুক্রবার নগরের দুই নম্বর গেট এলাকায় একই কর্মসূচি হয়েছিল।

নারীরা রাস্তায় চলাচল করলে কেন বৈষম্যের শিকার হবেন? নারীদের চলাচলে সমাজ কেন সময় বেঁধে দেবে? কেন পুরুষের মতো নির্ভয়ে নারীরা চলাচল করতে পারবে না? কর্মসূচিতে এসব প্রশ্ন তোলেন বক্তারা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। এসবে লেখা ছিল ‘ধর্ষকরা নিপাত যাক, নারীরা মুক্তি পাক’, ‘আমরাই নারী, আমরাই পারি’, ‘নারী হাতে অস্ত্র তোলো, ধর্ষকদের বিনাশ করো’, ‘আমার বোনের হত্যাকারীর, শাস্তি চাই শাস্তি চাই’, ‘আমার বোনের রক্ত, বৃথা যেতে দেব না’,‘ তোমার আমার এক কথা, নারীদের নিরাপত্তা’ ইত্যাদি স্লোগান। কর্মসূচির অন্যতম আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুজহাত তাবাসসুম বলেন, ‘আমরা নারীরা চাই আট-দশটা পুরুষের মতো যেন গণপরিবহনে চড়তে পারি। পুরুষরা যেমন ভয় ছাড়া রাস্তায় হাঁটে, তেমনি নারীরা যেন হাঁটতে পারে। রাস্তা নিরাপদ না, এ কথা বলে যেন সমাজ নারীদের আটকে না রাখে। নারী-পুরুষ চলাচলে যেন বৈষম্য না থাকে এটি আমাদের নিশ্চিত করতে হবে।’

চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী অ্যানি চৌধুরী বলেন, ‘আমাদের দেশে যখন ধর্ষণের মতো ঘটনা ঘটে আর সেটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয় তখন এর কমেন্ট সেকশনে গিয়ে দেখি কীভাবে ভুক্তভোগীকে উল্টো দোষারোপ করা হয়। শুধু ফেসবুকে নয়। সব জায়গাতেই এই প্রবণতা দেখতে পাই। এই অবস্থা সমাজের কারণে হয়েছে। সমাজ থেকেই এই ধরনের নিম্ন মানসিকতা গড়ে উঠে। টিভি, সিনেমা, নাটক, বিজ্ঞাপন সবকিছুতেই নারীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। এগুলোও এই ধরনের নিচু মনমানসিকতার জন্য দায়ী।’

কর্মসূচিতে আরও বক্তব্য দেন শিক্ষানবিশ আইনজীবী সাইফুর রুদ্র, শিক্ষার্থী সাহরিয়া তাসনিম ও জশদ জাকির প্রমুখ৷ পাঁচ দফা দাবি কর্মসূচিতে শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের কাছে পাঁচটি দাবি তুলে ধরেছেন। এগুলো হলো:

১. তনু, মুনিয়া, নুসরাতসহ প্রতিটি ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করা। পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের মামলা ১৮০ দিনের মধ্যেই নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করা।

২. স্কুল-কলেজের পাঠ্যক্রমে ‘কনসেন্ট’ (পারস্পরিক সম্মতি) এর গুরুত্ব ও যৌন-শিক্ষা সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করা।

৩. বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের জন্য আরোপিত লিখিত অথবা অলিখিত ‘সান্ধ্য-আইন’ বাতিল করা। পাশাপাশি সব শিক্ষা-প্রতিষ্ঠানে কার্যকর যৌন-নিপীড়ন বিরোধী সেল প্রতিষ্ঠা করা।

৪. বিদ্যমান সাক্ষ্য আইন ১৮৭২ এর ১৫৫(৪) ধারা বাতিল করা।

৫. ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অসংখ্যাগরিষ্ঠ নারীদের প্রতি সহিংসতা রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা।

/এএম/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
তরুণীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে একজন গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম