জবিতে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে

জবি প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৪, ২২:২৬আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২২:৫৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংগীত বিভাগের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে জাহিদ হাসান জনি নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত জাহিদ হাসান জনি একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীকে ছবি তুলে দেওয়ার কথা বলে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে নিয়ে যান জাহিদ। সেখানে নিয়ে জাহিদ আপত্তিকর কথা বলেন এবং শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন। এ সময় জাহিদ ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘জাহিদ আমার ছবি তুলে দিতে চায়। সে আমার জুনিয়র হওয়ায় আমি রাজি হই। অবকাশ ভবনে ছবি ভালো আসে, এ কথা বলে সে আমাকে সেখানে নিয়ে কয়েকটি ছবি তুলে দেয়। একপর্যায়ে সে অশালীন কথা বলা শুরু করে এবং বারবার আমার গায়ে হাত দেয়। এমন অবস্থা দেখে আমি সেখান থেকে বের হয়ে শহীদ সাজিদ অ্যাকাডেমিক বিল্ডিংয়ের নিচতলায় যাই। জাহিদ সেখানে গিয়েও শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়।’

ওই শিক্ষার্থী আরও বলেন, ‘এ ঘটনায় আমি প্রক্টর বরাবর একটি অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির স্যার আমাকে ডেকেছেন। আমি এর সঠিক বিচারের আশা করছি।’

অভিযোগের বিষয়ে কথা বলতে জাহিদ হাসান জনিকে তার মোবাইল ফোনে বারবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির বলেন, ‘প্রক্টর না থাকায় বিষয়টি আমার কাছে এসেছে। শুক্র ও শনিবার (৩০ ও ৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অভিযোগকারী যে অভিযোগটি দিয়েছে, তার বিচার আগামী রবিবার (১ সেপ্টেম্বর) হবে। আইন অনুযায়ী যে শাস্তি পাওয়ার কথা সে সেই শাস্তিই পাবে।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থীর বাবা অসুস্থ থাকায় আগামী রবিবার তার মা আসবেন এবং অভিযোগকারীও আসবেন। সেদিন আইন অনুযায়ী বিচার হবে।’

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম