উপাচার্য নিয়োগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৩

উপাচার্য নিয়োগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এতে রাস্তার উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হলে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

দুপুরের দিকে ছাত্র সমাবেশের মাধ্যমে উপাচার্য নিয়োগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে মহাসড়ক ছাড়েন শিক্ষার্থীরা। এর আগে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে মহাসড়কে এসে অবরোধ করেন।

এ সময় বিক্ষোভকারীদের হাতে, বিশ্বমানের ভিসি চাই, সংস্কার মনা ভিসি চাই, সেশন জটের কবর দে, ইবির আঙিনায় দুর্নীতিবাজের ঠাঁই নেই- ইত্যাদি লেখা সংবলিত পোস্টারফেস্টুন দেখা যায়।

সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোখলেচুর রহমান সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবীর সৌরভ, নাহিদ হাসান ও সায়েম আহমেদ।

মোখলেচুর রহমান সুইট বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একজন সৎ, যোগ্য, দুর্নীতিমুক্ত, সংস্কারমনা ও বিশ্বমানের ভিসি নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি। না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেবো আমরা।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৮ আগস্ট পদত্যাগপত্র জমা দেন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম৷ এরপর থেকে উপাচার্যশূন্য রয়েছে বিশ্ববিদ্যালয়টি। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপচার্য নিয়োগ দিলেও ইবিতে দেওয়া হয়নি। গত কয়েকদিন ধরে উপাচার্য নিয়োগের দাবিতে মিছিল ও ছাত্র সমাবেশ করছেন শিক্ষার্থীরা।

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম