বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকা কলেজের কর্মসূচি ঘোষণা

ঢাকা কলেজ প্রতিনিধি
১৪ মার্চ ২০১৬, ১৮:৪৫আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৮:৫৩


বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকা কলেজের কর্মসূচি ঘোষণা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৬ উৎযাপন উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৬ মার্চ রচনা প্রতিযোগিতা এবং ১৭ মার্চ চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা, ও আনন্দ র‌্যালি বের করা।
ঢাকা কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, দুই ক্যাটাগরির ‘ক’ গ্রুপে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এবং ‘খ’ গ্রুপে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিবেন। রচনা প্রতিযোগিতাটি কলেজের ০২ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে।
‘ক’ গ্রুপের জন্য ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং ‘খ’ গ্রুপের জন্য  ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ’ শীর্ষক রচনা নির্ধারণ করা হয়েছে।
প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক ছাত্রদের আগামী ১৫ মার্চের মধ্যে বিভাগীয় প্রধান বা শ্রেণি শিক্ষকের মাধ্যমে অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক শামিম আরা বেগম ও উদ্ভিব বিজ্ঞান বিভাগের প্রবাষক জিয়াউল করীরের কাছে নাম জমা দিতে বলা হয়েছে।
এছাড়া ১৭ মার্চ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে নার্সারি থেকে চতুর্থ শ্রেণি এবং ‘খ’ গ্রুপে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এ প্রতিযোগিতা কলেজের টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত হবে। চিত্রাঙ্কনের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’।
এ প্রতিযোগিতা উদ্বোধন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হবে।
এরপর কলেজ ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধুর জীবনের উপর আলোকপাত’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধুর জন্মদিন উৎযাপন উপলক্ষে গত ১০ মার্চ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রনেতাদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, বিভাগীয় প্রধান, বিভিন্ন ছাত্রাবাসের হোস্টেল সুপার, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসি-আরজে/এসএনএইচ/

সম্পর্কিত
ঢাকা কলেজে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
‘দোলযাত্রা’ উপলক্ষে বুধবার বাঙলা কলেজের ক্লাস স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের সনদ বিতরণ শুরু ২২ মার্চ
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম