কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা

কুবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ১৮:৫৬আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৮:৫৬

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহিরাগতদের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টরিয়াল বডি। রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘২০ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ও যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়া বহিরাগতদের যেকোনও ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হলো।’

এ বিষয়ে প্রক্টর বলেন, ‘গতকাল আমরা টহলে বের হয়ে দেখতে পাই বেশির ভাগ মোটরসাইকেল এবং গাড়ি বহিরাগত লোকজনদের। তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, তারা কুমিল্লা শহরের। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ আমরা একটি মিটিং করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বহিরাগত সব গাড়ি প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছি। আমাদের টহল কার্যক্রম চলমান থাকবে এবং বহিরাগত কাউকে পাওয়া গেলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।’

/এমএএ/
সম্পর্কিত
ডাকসু-জাকসুর পর বিশ্ববিদ্যালয়গুলোতে বইছে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া
ট্রেনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম