বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

জামালপুর প্রতিনিধি 
২২ অক্টোবর ২০২৪, ১৫:৪৫আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৫:৪৫

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখসানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, আগামী চার বছরের জন্য মোহাম্মদ রোকনুজ্জামানকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বশেফমুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আলম খান ১১ আগস্ট পদত্যাগ করেন। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্টসহ একাধিক কর্মকর্তাও পদত্যাগ করেন। প্রায় দুই মাসের বেশি ধরে উপাচার্য পদ শূন্য থাকার পর নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলো।

/এমএএ/
সম্পর্কিত
জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজের ভূমিকা জরুরি: জবি উপাচার্য
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ 
লক্ষ্মীপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. হানিফ মুরাদ
সর্বশেষ খবর
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান