জাবির এক ইনস্টিটিউট থেকে বাদ পড়লো বঙ্গবন্ধুর নাম

জাবি প্রতিনিধি 
১১ নভেম্বর ২০২৪, ১২:২৮আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১২:২৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট থেকে ‘বঙ্গবন্ধু’র নাম বাদ দেওয়া হয়েছে। রবিবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সচিব ড. এ বি এম আজিজুর রহমান। 

সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’ এর নামের প্রথম শব্দটি বাদ দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু নামটি বাদ পড়ছে। শিক্ষার্থীদের দাবির কারণেই নাম পরিবর্তন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এক সিন্ডিকেট সদস্য। সেই সঙ্গে আগামী শিক্ষাবর্ষ থেকে পরিবর্তিত নামে ইনস্টিটিউটের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।

এ বিষয়ে ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব বলেন, এটি বাদ দেওয়া একটি পজিটিভ সিদ্ধান্ত। আমাদের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট না এমন নাম যুক্ত থাকা দৃষ্টিকটু।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়াসহ তিন দফা দাবি উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

/এফআর/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ