জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নামানো হলো শেখ মুজিবের ছবি

জাবি প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ১৮:২০আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:১৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও সমন্বয়করা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন থেকে ছবি নামান তারা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সব কটি অনুষদ ও আবাসিক হল থেকে দ্রুত শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলার হুঁশিয়ারি দেন নেতারা। তবে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারের দফতরে বঙ্গবন্ধুর ছবি খুঁজতে গেলেও তাদের কক্ষে বঙ্গবন্ধুর ছবি পাওয়া যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, ‘হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা দেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করেছি। খুনি হাসিনা যাকে পুঁজি করে, যার আদর্শ পুঁজি করে সারা দেশে ফ্যাসিস্টের জন্ম দিয়েছিল সেই ফ্যাসিস্টের সবচেয়ে বড় ভগবান ছিল শেখ মুজিব। আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছিলাম, বাংলাদেশে এই ফ্যাসিস্ট মুজিববাদের ঠিকানা হবে না। মুজিবের ওপর ভিত্তি করে যে ফ্যাসিস্ট শাসনব্যবস্থা কায়েম হয়েছিল, তা ভেঙে দিতে হবে। রাষ্ট্রীয় পর্যায় থেকে মুজিববাদকে মুছে ফেলা হয়েছে। এজন্য আমরা বলেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোথাও মুজিবের চিহ্ন রাখা যাবে না। তারই ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনকে মুজিববাদ ও ফ্যাসিবাদের চিহ্নমুক্ত করেছে।’

বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের বিভিন্ন কার্যালয় ঘুরে ছবিগুলো নামান তারা

এর আগে গত ১১ নভেম্বর রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দফতর ও অফিসগুলো থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন সমন্বয়ক তৌহিদ সিয়াম। 

গত সোমবার বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন। সেই পোস্টে একটি ছবি যুক্ত করেন। ছবিটি আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তুলেছেন বলে পোস্টে উল্লেখ করা হয়।

/এএম/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
সর্বশেষ খবর
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ