‘বঙ্গবন্ধুকে বাদ দিলে বাংলাদেশের স্বাধীনতা থাকে না’

ঢাকা কলেজ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ১৭:০৬আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৭:৩০

আনন্দর‌্যালী ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ কথাগুলো একই সূতায় গাঁথা। যার মধ্যে বঙ্গবন্ধুর কথা বাদ দিলে দেশের জনগণের স্বাধীনতা, অধিকার ও গণতন্ত্র থাকে না বলে জানিয়েছেন শিক্ষা সচিব সোহরাব হোসেন।
বৃহস্পতিবার ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সোহরাব হোসেন বলেন, জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করার পর স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে অভিযোগ খুঁজেছে। কিন্তু বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন যার মধ্যে কোনও লোভ ছিল না। তিনি যা করেছেন জনগণের স্বার্থেই করেছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন আপোসহীন নেতা। এই মহান নেতা তার জীবনের একটা দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন। জুলুম সহ্য করেছেন। কিন্তু কখনও অন্যায়ের সাথে আপোস করেননি। নেতা হতে হলে তার মতো হতে হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জম হোসেন মোল্লা, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহবায়ক ড. শফিকুল ইসলাম তালুকদার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. লোকমান হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নেহাল হোসেন প্রমুখ।

বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন শিক্ষা সচিব দিবসটি উপলক্ষে সকালে কলেজের টিচার্স লাউঞ্চের সামনে শিশুদের  চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কণ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন।
চিত্রাঙ্কণ প্রতিযোগিতা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে একটি আনন্দর‌্যালি বের হয়। র‌্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে রচনা ও  চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা সচিব সোহরাব হোসেন।

এসি-আরজে/এসএনএইচ

সম্পর্কিত
ঢাকা কলেজে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
‘দোলযাত্রা’ উপলক্ষে বুধবার বাঙলা কলেজের ক্লাস স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের সনদ বিতরণ শুরু ২২ মার্চ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান