জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবনকালে ৯ শিক্ষার্থী আটক

জাবি প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৮আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে থার্টি ফার্স্ট নাইটে অভিযান চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চার শিক্ষাপ্রতিষ্ঠানের নয় শিক্ষার্থীকে মাদকসেবনরত অবস্থায় আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এর মধ্যে জাবির চার, ঢাবির তিন এবং উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম নার্সিং কলেজের দুই শিক্ষার্থী রয়েছেন।

আটক বাইরের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বুধবার (০১ জানুয়ারি) সকালে পুলিশের মাধ্যমে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হলেও তাদের বিরুদ্ধে তদন্ত করে ছাত্র শৃঙ্খলা বিধি অনুসারে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাড়ার আগের ওই নয় শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার থার্টি ফার্স্ট নাইটে ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখা টহল জোরদার করেছিল। রাতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় নয় শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের কাছে মদ পাওয়া গেছে। পরে তাদের আটক করে প্রক্টরের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রক্টরিয়াল টিমের কাছে মাদক সেবনের কথা স্বীকার করে ক্ষমা চান তারা। এর আগে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশ ও বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি আমরা। ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব শিক্ষার্থীকে রাত ১০টার মধ্যে হলে ফেরার নোটিশ দিয়েছিলাম। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ২ জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ করেছি। নোটিশে উল্লেখ করা এসব বিষয় তদারকি করতে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। যেসব শিক্ষার্থীকে বাইরে পেয়েছি তাদের হলে ফিরতে বলেছি। শেষে সুন্দরবন এরিয়ায় গিয়ে শিক্ষার্থীদের দুটি গ্রুপকে মাদকসেবনরত অবস্থায় পাই এবং তাদের আটক করা হয়।’

আটকদের বিরুদ্ধে প্রশাসন এখন কী ধরনের ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে প্রক্টর বলেন, ‘প্রাথমিকভাবে আমরা তাদের কাছ থেকে মুচলেকা নিয়েছি। বহিরাগত শিক্ষার্থীদের পুলিশের মাধ্যমে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর বিষয়ে তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবো।’

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম