তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২০

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজটি ‘শাটডাউন’ ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। একইসঙ্গে এদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ‘ব্যারিকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টায় কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কলেজ শাটডাউন থাকবে। আগে আমাদের আন্দোলন শিথিল করা হলেও এবার তা করা হবে না। যতদিন দাবি না মানা হবে ততদিন প্রশাসনিক কার্যক্রম, কলেজে প্রবেশসহ সব বন্ধ থাকবে।

এসময় অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হলো, তিতুমীর কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় করতে হবে, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আইন উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে।

এর আগে প্রায় ২ ঘণ্টার অবরোধ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়েন বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রাত ৮টার পর তারা অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে ‘তিতুমীর কলেজকে বিশেষ কোনও সুবিধা দেওয়ার সুযোগ নেই’ উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের এমন মন্তব্যে ঘিরে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
সাত কলেজের শিক্ষার্থীরা যাবেন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, নির্দেশনা আসছে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস
‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ নিয়ে পর্যালোচনা করবে সরকার
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?