দীর্ঘ ছুটির পর শ্রেণি কার্যক্রম শুরু

শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ঢাবি ক্যাম্পাস

ঢাবি প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১০:৪৬আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১০:৪৬

মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম। অর্ধমাস বন্ধ থাকা শ্যাডোর টিনের দরজাগুলো খুলেছে। লেকচার শিট ফটোকপি করতে সেখানে শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছেন। হলের রুমে রুমে তালা লাগানো দরজাগুলো খুলছে। শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস ফিরছে চিরচেনা রূপে।

রবিবার (৬ এপ্রিল) সকালে ঢাবি ক্যাম্পাস ঘুরে এমন চিত্র দেখা গিয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, শ্রেণি কার্যক্রম শুরু হলেও হলগুলোর ক্যান্টিন পুরোপুরি চালু হয়নি। ফলে খাদ্য সংকটে পড়তে হচ্ছে হলে অবস্থানরত শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ক্লাস শুরু হয়ে যাওয়ায় কাল রাত থেকে আজ সকালেও শিক্ষার্থীরা হলে ফিরছেন। টিএসসিতেও শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। কলাভবন ও ভার্সিটি শ্যাডো এলাকায় শিক্ষার্থীদের সকালের নাস্তা ও ফটোকপির দোকানে ভিড় করতে দেখা গিয়েছে।

দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে কেমন লাগছে জানতে চাইলে ঢাবির মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী মারুফ হাসান শাহিন বলেন, ‘ক্যাম্পাসই এখন বেশি আপন লাগে। আর বেশিদিন থাকতে পারবো না ভেবে আবার খারাপও লাগে। রোজার এক মাস পুরোটাই ছুটি ছিল, তবে আজ ক্লাস থাকায় গতকাল হলে এসেছি। ক্যাম্পাসে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। একইসঙ্গে ক্যান্টিনের সেই জঘন্য খাবার খেতে হবে ভেবে খারাপ লাগছে।’

সকালেই হলে ফিরেছেন ফারসি বিভাগের শিক্ষার্থী আলামিন হোসেন। তিনি বলেন, ‘ক্লাস শুরু হয়ে যাওয়ায় হলে চলে আসতে হলো। নয়তো মায়ের হাতের রান্না, পরিবার ছেড়ে কে আসতে চায়? আবার ভালোও লাগছে- বন্ধুদের সঙ্গে দেখা হবে, চায়ের আড্ডা, ক্লাস সব মিলিয়ে ভালো খারাপ দুই রকম অনুভূতিই হচ্ছে।’  

প্রসঙ্গত, মহান স্বাধীনতা দিবসসহ জাতীয় দিবস, জুমু'আতুল বিদা, শব-ই কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ দিনের ছুটি দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। গত মাসের ২৪ তারিখ থেকে চলতি মাসের ৩ তারিখ পর্যন্ত ছিল ছুটি।

/আরআইজে/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম