হলের ছাদ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাফ

রাবি প্রতিনিধি
২৬ জুন ২০২৫, ১০:৫৩আপডেট : ২৬ জুন ২০২৫, ১০:৫৩

প্রেমঘটিত কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক শিক্ষার্থী। বুধবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে (রামেক) নেওয়া হয়েছে।

আহত ওই শিক্ষার্থীর নাম সাদ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সোহরাওয়ার্দী হলের ২৪৭ নাম্বার রুমের আবাসিক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ ছাদ থেকে লাফ দিয়ে ওই আত্মহত্যার চেষ্টা করে। লাফ দেওয়ার সময় উচ্চস্বরে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মিডিয়া অফিসার ড. শঙ্কর বলেন, আমরা তাকে গুরুতর অবস্থায় পেয়েছি। সার্জারির জন্য ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তার পুরো শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে এবং একটি পা ভেঙে গেছে। এখনই তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, এখন সে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত তার সার্বিক অবস্থা সম্পর্কে বলা যাচ্ছে না।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। বিষয়টি সম্পর্কে অবগত আছি এবং তাকে চিকিৎসার জন্য রামেকে পাঠানো হয়েছে। আমি সরাসরি তাকে দেখিনি, পরে পুরো তথ্য জানাতে পারবো।

আহত ওই শিক্ষার্থীর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টের বিভিন্ন স্ট্যাটাস দেখে ধারণা করা হচ্ছে, বিভাগের সিনিয়র কোনও শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকতে পারে। সম্প্রতি প্রেমঘটিত ঝামেলা নিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্টও করেন সাদ। এক পোস্টে ‘আম্মু আমাকে মাফ করে দিও’ এমন লিখে ক্ষমাও চান তিনি।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম