মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মধ্যরাতে মিছিল

ঢাবি প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ০৭:৫২ আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:২৩

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক নারী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। এর প্রতিবাদে রাতেই মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একদল শিক্ষার্থী।

শনিবার (২৮ জুন) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে এ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রথমে ভিসি চত্বর হয়ে রোকেয়া হল ও শামসুন্নাহার হলের সামনের রাস্তা দিয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। তারা সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ স্লোগান দেন। তারা ধর্ষককে দ্রুত গ্রেফতার ও তার শাস্তি নিশ্চিতের দাবি জানান। 

এ সময় তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নেই’, ‘সোনার বাংলায় ধর্ষণ কেন, প্রশাসন জবাই চাই’, ‘ধর্ষণের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দেন।

এদিকে এ ঘটনায় ভুক্তভোগী নারী একটি মামলা দায়ের করেছেন। তিনি এজাহারে উল্লেখ করেন, তিনি প্রায় ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। এরপর থেকেই ফজর আলী তাকে বিরক্ত করছিল। ঘটনার দিন রাত ১১টার দিকে ফজর আলী কৌশলে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে তাকে ধর্ষণ করে এবং কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।

পুলিশ বলছে, ঘটনার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হলেও অভিযুক্ত ফজর আলী পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি জানার পর মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করে।

এদিকে ভিডিও ধারণ ও ছড়ানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
যেখানে পালিয়ে ছিলেন আমিনী, যেভাবে হলেন গ্রেফতার
সর্বশেষ খবর
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন