স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাইয়ুম, সম্পাদক ফারদিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৫, ১৮:০২আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০২:৪৩

স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সুজা) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কাইয়ুম হোসেন (বাংলা ট্রিবিউন) ও সাধারণ সম্পাদক ফারদিন আলম (নাগরিক প্রতিদিন)।

রবিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্কলার্স ইন সেমিনার কক্ষে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য ও সুজার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো আখতার হোসেন খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন, জার্নালিজম কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. সামসুল ইসলাম এবং নাগরিক টিভি কানাডার সিইও টিটো রহমান।

স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন– সহ-সভাপতি তাকি বিন মহসিন (টি স্পোর্টস), যুগ্ম সাধারণ সম্পাদক মিশু আলী সুহাস (জেসিএমএস টিভি), দফতর সম্পাদক ফারহানা আক্তার মিম (চলনবিল প্রবাহ), কোষাধ্যক্ষ মো. বেলায়েত শেখ (দৈনিক করতোয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান রাফি (জেসিএমএস টিভি), সাংস্কৃতিক সম্পাদক ঐশী গোস্বামী (এটিএন বাংলা)।

কার্যনির্বাহী সদস্য যথাক্রমে– মো. বখতিয়ার উদ্দীন সানি (জেসিএমএস টিভি), আফরোজা আক্তার লামিয়া (যমুনা টেলিভিশন), ফাইজুল কবির জয় (মাই টিভি)।

/এবি/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম