জামায়াত নেতার সুপারিশ করা আজমীরা মৌখিক পরীক্ষায় পাস করেননি

রাবি প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৫, ২০:৫৩আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ২১:১১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও চূড়ান্ত নিয়োগ পাননি জামায়াত নেতার সুপারিশ করা আলোচিত আজমীরা আরেফিন। লিখিত পরীক্ষায় সফল হলেও তিনি মৌখিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সকাল ১১টায় ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন বিকাল ৪টায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে ৮ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তরা ১২ আগস্ট থেকে বিভাগে যোগদান করেছেন। তবে আলোচিত আজমীরা আরেফিন মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় নিয়োগ তালিকায় তার নাম নেই।

ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম আল বাকী বরকাতুল্লাহ বলেন, ‘নিয়োগ পরীক্ষায় মোট ১৬৩ জন আবেদন করেছিলেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৩০ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। চূড়ান্তভাবে নির্বাচিত ৮ জন ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন।’

রাবির উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, ‘মৌখিক পরীক্ষায় ৩০ জন অংশগ্রহণ করেছিলেন। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায়ই উত্তীর্ণদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।’

এর আগে ৩ আগস্ট উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খানের ফেসবুক স্টোরিতে লতিফুর রহমান নামের জামায়াতের সাবেক এক এমপির সুপারিশ করা ওই নারীর প্রবেশপত্রের ছবি প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
অবশেষে বিতর্কিত বিলবোর্ডটি সরিয়ে নিয়েছে প্রশাসন
জুলাই আন্দোলনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সংগঠন ছাত্রদল: নাছির উদ্দিন
মতপ্রকাশের জন্য শিক্ষককে শাস্তি দেওয়া যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
সর্বশেষ খবর
ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ
ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ
চীনে বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি, একাধিক অঞ্চলে দুর্যোগের শঙ্কা
চীনে বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি, একাধিক অঞ্চলে দুর্যোগের শঙ্কা
ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
গুম-খুনের অভিযোগে জিয়াউল-তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
গুম-খুনের অভিযোগে জিয়াউল-তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’