জবির এক বিভাগ থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ করলো ছাত্রদল

জবি প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৫, ২১:১২আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ২১:১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের রুম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করেছে ছাত্রদল নেতাকর্মীরা।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়ালের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ছবিটি খুলে ফেলেন। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কোনও ধরনের উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘এই ছবিটি অনেক আগে থেকেই টানানো ছিল, আমি তো অল্প কিছু দিন হলো চেয়ারম্যান হয়েছি, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছবি সরানোর বিষয়ে কোনও কিছু জানায়নি কিংবা সংবিধানেও এখন পর্যন্ত  ছবি সরানোর বিষয়ে কোনও সংশোধনী আরোপ করা হয়নি। আজ যদি প্রজ্ঞাপন দেওয়া হয় কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় তবে এখনি আমি এটা খুলে নেবো। আর সাধারণ শিক্ষার্থীরা যদি চায় তারা এটি খুলে নিতে পারে, এ বিষয়ে আমার কোনও আপত্তি নেই।’

ছবি অপসারণ করতে গিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল বলেন, ‘বাংলাদেশে বাকশালের প্রতিষ্ঠাতা এই শেখ মুজিব। আর তারই কন্যা শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই ফ্যাসিবাদী আচরণ শুরু করেন। জুলাই অভ্যুত্থানের পর এসব দোসরের কোনও চিহ্ন আমরা রাখবো না। প্রাণিবিদ্যা বিভাগে শেখ মুজিবের ছবি রাখা মানে জুলাই আন্দোলনে এই বিভাগসহ বিশ্ববিদ্যালয় থেকে যারা আন্দোলন করেছে, যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, যাদের রক্তে অর্জিত আমাদের বাংলাদেশ তাদের অপমান করা। তাই আমরা সাধারণ শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ কর্মীরা এই ছবি অপসারণ করেছি।’

/আরআইজে/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম