রাকসুর প্রধান নির্বাচন কমিশনার হলেন নজরুল ইসলাম

রাজশাহী প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ২১:৪৮আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ২১:৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রফেসর এফ নজরুল ইসলামকে (পদার্থবিজ্ঞান বিভাগ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগে থেকেই অন্যতম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার নিয়োগের কারণে শূন্য নির্বাচন কমিশনার পদে লোকপ্রশাসন বিভাগের প্রফেসর পারভেজ আজহারুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২৩ আগস্ট) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এ নিয়োগ দেন। শনিবার রাত ৯টায় রাবি জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

প্রফেসর মো. আমজাদ হোসেন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় প্রধান নির্বাচন কমিশনার পদটি শূন্য হয়। এর আগে শনিবার তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।

আমজাদ হোসেন বলেন, আমি ওই দিনই (২০ আগস্ট, পিএসসি সদস্য হিসেবে নিয়োগ পাওয়ার পর) পদত্যাগ করেছি। তবে উপাচার্য রাজশাহীর বাইরে থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারিনি। আজ সেটি জমা দিয়েছি।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপাচার্য সেটি গ্রহণ করেছেন।’

উল্লেখ্য, এর আগে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অধ্যাপক আমজাদ হোসেনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়  ছাত্র সংসদ (রাকসু), সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের মূল্য পুনরায় নির্ধারণ করা হয়েছে। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধির মনোনয়নপত্রের মূল্য ৩০০ ও হল ছাত্র সংসদের মনোনয়নপত্রের মূল্য ২০০ টাকা করা হয়। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম