জাকসুর প্রার্থীদের ডোপ টেস্টের দাবিতে অনশনে ভিপি প্রার্থী

জাবি প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ২০:০৭আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ২০:৪১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করানোর দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছেন মো. রাব্বি হাসান নামের এক শিক্ষার্থী। তিনি জাকসুর ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের নিচতলায় অনশনে বসেন তিনি। রাব্বি হাসান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী। 

সরেজমিন দেখা যায়, পুরাতন প্রশাসনিক ভবনের নিচতলায় সিঁড়ির কক্ষে রাব্বি হাসান অনশনে বসেছেন। তার সামনে দুটি প্ল্যাকার্ড। একটিতে লেখা, ‘নির্বাচন কমিশন কর্তৃক জাকসু নির্বাচনের প্রত্যেক প্রার্থীকে বাধ্যতামূলক ডোপ টেস্ট করাতে হবে’; আরেকটিতে লেখা, ‘ডোপ টেস্টের দাবিতে অনশন কর্মসূচি’।

এ বিষয়ে রাব্বি হাসান বলেন, ‘জাকসুর নির্বাচন কমিশন যে আচরণবিধি দিয়েছে, সেখানে উল্লেখ আছে মাদকাসক্ত কেউ প্রার্থী হতে পারবেন না। কিন্তু ওই বিধিতে একটি ফাঁক রাখা হয়েছে। নির্বাচন কমিশন বলছে, কোনও প্রার্থীর বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ দেওয়া হলে তাদের ডোপ টেস্ট করানো হবে। জাকসুর খসড়া প্রার্থী তালিকায় ২৫৬ জনের নাম আছে। এখন কীভাবে বুঝবো কে মাদকাসক্ত আর কে মাদকাসক্ত নন। আর আমরা সব প্রার্থীকে তো চিনি না। অনেকে গোপনে মাদক সেবন করে থাকতে পারেন। সেক্ষেত্রে অভিযোগ না দিলে তার ডোপ টেস্ট করানো হবে না। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগেই সব প্রার্থীকে বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করাতে হবে, এটাই আমার দাবি। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবো।’

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘অনশনে না বসে আমি ওই শিক্ষার্থীকে আহ্বান জানাবো নির্বাচন কমিশন বরাবর আবেদন দিতে। সেটি আমরা পরবর্তী সভায় আলোচনা করবো। আর আচরণবিধিতেই আছে কোনও প্রার্থীর বিরুদ্ধে মাদকাসক্তের তথ্য পেলে সেই প্রার্থীর ডোপ টেস্ট করাবে নির্বাচন কমিশন।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের